1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সেই ‘কিশোরী গ্যাং লিডার’ সিমি তিন দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৭২ Time View

চট্টগ্রামের পতেঙ্গায় এক কিশোরীকে মারধর এবং হত্যার হুমকির ঘটনায় ‘কিশোরী গ্যাং লিডার’ তাহমিনা সিমিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ রোববার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন বলেন, ‘পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত শুক্রবার (১২ মার্চ) পতেঙ্গা সমুদ্র সৈকতে এক কিশোরীকে মারধর এবং হত্যার হুমকি দেয় দুই কিশোর ও কিশোরী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে শনিবার ‘পতেঙ্গা সৈকতে কিশোরীকে মারধর-হত্যার হুমকি, ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এর পরপরই ‘কিশোর গ্যাং লিডার’ তাহমিনা সিমিকে হেফাজতে নেয় পুলিশ। পরে সিমির বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী। আজ সে মামলায় সিমিকে আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগেও গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে মারধর করেছিলেন সিমি ও তার গ্রুপ। পরে ওই তরুণীর মামলায় একই বছরের ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছিলেন সিমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ