1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

এ মৌসুমে ১০টি টেস্ট খেলতে চান জহির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুলাই, ২০১২
  • ১৮৪ Time View

চলতি মাসে শ্রীলঙ্কা সফরের আগে অনুশীলনে ব্যস্ত জহির খান। চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে থাকায় জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ভারতের এই পেসার।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের জহির খান, ‘যেভাবে এগুচ্ছি তাতে আমি খুশি। বোলিং ফিটনেসের ওপর বেশি জোর দিচ্ছি। যদিও ক্যারিয়ারে প্রায়ই চোটাক্রান্ত হয়েছি। তবে এ মৌসুমে দীর্ঘ সময় মাঠে থাকতে চাই। আর সেভাবে নিজেকে তৈরি করছি।’

শ্রীলঙ্কা সফরের পর এ মৌসুমে মহেন্দ্র সিং ধোনির দল খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। লঙ্কানদের পাশাপাশি বাকি তিনটি দলের বিপক্ষেও বল হাতে মাঠে থাকতে মরিয়া জহির খান। বলেন, ‘এ মৌসুমে কমপক্ষে ১০টি টেস্ট খেলতে চাই। পাশাপাশি অবদান রাখতে চাই দলের জন্য।’

চোটের জন্য বেশ কয়েকবার জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে পারেননি জহির। সর্বশেষ খেলতে পারেননি এশিয়া কাপে। একজন পেসারের চোট আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবেই দেখেন জহির। তার মতে, একজন ফাস্ট বোলার চোট আক্রান্ত হবেন এটাই স্বাভাবিক। এজন্য ধৈর্য ধরতে হবে। কারণ শতভাগ ফিট হওয়ার পর আবারও মাঠে ফিরতে পারবে সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ