1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৩ Time View

দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষক অধিদফতরের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে এ তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’র মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডাটা তৈরি এবং ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। ইউনিক আইডি কার্ড প্রস্তুত করতে প্রাথমিক পর্যায়ের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য প্রয়োজন। এমতাবস্থায় উপজেলাভিত্তিক নির্ধারিত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ