1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান ওবায়দুল কাদেরের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৮১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে। তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সেসময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

আজ সোমবার (০১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কদের বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। যে কোনো নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগনকে কিছুই দিতে পারেনি। যে কারণে জনগন মুখ ফিরিয়ে নিয়েছে।’

আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাঁচাতে দলকে আরও শক্তিশালী করতে হবে। সুবিধাবাদীদের হাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। বিতর্কিতদের দলে রাখা যাবে না।

সেসময় দলে শেখ হাসিনার বিকল্প নেই জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, তার হাতকে শক্তিশালী করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ