1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

খুলনায় ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৭ Time View

খুলনার কয়রা উপজেলায় ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে রায়ে যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার সকালে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।

আদালত সূত্র জানায়, জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে নাকশা গ্রামের আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ