1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

‘ক্রাশ’ বলার জবাবে শ্রাবন্তীকে যা বললেন শহিদ কাপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৯ Time View

‘ক্রাশ’। সময়ের বেশ ট্রেন্ডি একটি শব্দ। যত্রতত্রই আজকাল শোনা যায় নানাজনের উপর ক্রাশ খাচ্ছেন। মূলত কারো প্রতি বিশেষ দুর্বলতা বা মুগ্ধতাই ক্রাশের কারণ। অনেক সময় ক্রাশকে প্রেমের প্রাথমিক স্তরও বলা হচ্ছে।

জানা গেল কলকাতার অভিনেত্রীর সেই বিশেষ মানুষটির নাম। এমনিতে তৃতীয় সংসার ভাঙা নিয়ে বিতর্কে থাকলেও শ্রাবন্তী আছেন আপন খেয়ালেই। দিব্যি ঘুরছেন-ফিরছেন, শুটিং করছেন। সময় করে ক্রাশও খাচ্ছেন!

সেই ক্রাশ আর কেউ নন! বলিউড সুপারস্টার শহীদ কাপুর।

সোশাল মিডিয়ায় সরব শ্রাবন্তী নিজেই এ কথা জানালেন। শহীদ কাপুরের জন্মদিনে এক টুইট বার্তায় তাকে ‘ক্রাশ’ দাবি করে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সবসময়ের ক্রাশ।’

শ্রাবন্তীর এই শুভেচ্ছা নজর এড়ায়নি শহীদ কাপুরের। পোস্টের উত্তরে তাকে ধন্যবাদ জানিয়েছেন নায়ক। আর এতে খুশিতে রীতিমত বাক বাকুম করছেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, শ্রাবন্তী বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। উত্তম কুমারের আসন্ন বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। বাংলাদেশের দুটি সিনেমাতেও দেখা মিলবে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ