1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯৪ Time View

ঝালকাঠিতে দোকান কর্মচারী শাহাদাৎ হোসেনকে (৬৫) হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি গ্রামের গিয়াস মল্লিক (৪৫), কিস্তাকাঠি গ্রামের শাহীন ভূঁইয়া (৩৫) ও মির্জাপুর গ্রামের জয়নাল কাদি (৪৬)।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহরব হোসেন নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন পাওয়া শাহীন ও জয়নাল আদালতে উপস্থিত ছিলেন। গিয়াস মল্লিক পলাতক।

আদালতের পিপি আবদুল মান্নান রসুল মামলার নথির বরাতে জানান, পুরনো বিরোধের জেরে ২০১৪ সালের ২১ এপ্রিল ঝালকাঠি শহরের স্টেশন রোডের একটি টিনের দোকানের ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে লঞ্চঘাট এলাকায় জয়নাল কাদির বাসায় গলা কেটে হত্যা করা হয়। পরে লাশ সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়। ২৩ এপ্রিল ভাসমান অবস্থায় মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন ঝালকাঠি থানার পিএসআই আবদুর রহিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ জয়নাল কাদিকে ঢাকা থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। ঝালকাঠি থানার ওসি শীল মণি চাকমা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পিপি বলেন, আদালত ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুল মান্নান রসুল। আসামিপক্ষে ছিলেন হুমায়ুন কবির বাবুল ও ফয়সাল খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ