1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

পরীক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ, আটক ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ Time View

পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মোড়ে প্রতিবাদ জানাতে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকাল থেকে দাঁড়াতে দেয়নি পুলিশ। তবে কয়েকজন শিক্ষার্থী আটকের পর পৌনে ১২টার দিকে আরও শ’খানেক শিক্ষার্থী এসে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে।

শাহবাগ মোড় অবরোধ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আটক করে পুলিশ বাকিদের ছত্রভঙ্গ করে দেয়।

শাহবাগ থানায় আটক সাত শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন- তেজগাঁও কলেজের কাউসার আহমেদ, তিতুমীর কলেজের হাসান আল মেহেদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের আল-আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের মো. সজল মিয়া এবং হাজী সেলিম কলেজের মিরাজুল ইসলাম।

পুলিশ ভ্যান থেকেই ফেসবুক লাইভে এসে আল-আমিন মিনা নামে আটক ওই শিক্ষার্থী বলেন, “আমরা প্রতিবাদ করতে শাহবাগ এসেছি কিন্তু এখন আমাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই এখানে আসুন প্লিজ।”

যেকোনো পরিস্থিতির মোকাবিলায় শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ