1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সাত কলেজের স্থগিত পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে।

শর্তসমূহ হল- পরীক্ষা চলাকালীন সময়ে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষবৃন্দের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়ালি এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ২৪ মে (পবিত্র ঈদুল ফিতরের পর) থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর দেশের সব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষা স্থগিত করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সন্ধ্যায় তাৎক্ষণিক নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে আল্টিমেটাম দিয়ে রাতে ফিরে যায় শিক্ষার্থীরা।

বুধবারও শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলনে নামেন। এরপর জরুরি বৈঠকে নির্ধারিত রুটিনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হলে রাজধানীর নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ