1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায় বরিশালে ফুটবল তুলতে নেমে কীর্তনখোলায় ডুবে কিশোর নিখোঁজ শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

রোজার আগেই পাপুলের আসনে উপ-নির্বাচনের ভাবনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের শূন্য আসনে রোজার আগেই উপ-নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ সম্ভাবনার কথা জানান।

গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার লক্ষ্মীপুর-২ আসনটি সোমবার (২২ ফেব্রুয়ারি) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণা গেজেট নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।

কবিতা খানম সাংবাদিকদের বলেন, ‘তার (পাপুল) সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের চিঠি পেয়েছি। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার ৯০ দিনের মধ্যেই সেখানে নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোজার সময়ে সাধারণত কোনো নির্বাচন করা হয় না। এটাও সম্ভবত দেওয়া হবে না। বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় আছে। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কিনা সেটা হিসাব করতে হবে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন বৈঠকে। ’

শূন্য আসনে নির্বাচনের বিধান অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আগামী ২৮ দিন পূর্ণ হবে। এর আগেই আসনটিতে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

পাপলুর বিরুদ্ধে কুয়েত সরকার মাবনপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে ২০২০ সালের ৭ জুন আটক করেছিল। তারপর বিচারকাজ শেষে দেশটির আদালত ২৮ জানুয়ারি রায় দেন। তার স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ