1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বায়ার্নের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯ Time View

ক্লাব বিশ্বকাপ জেতার পর থেকে যেন উল্টো রথে বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে হার এড়াতে পারলেও এবারে পারল না তারা। বুন্দেসলিগায় শিরোপাধারীদের হারিয়ে দিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলে হেরেছে হান্স ফ্লিকের দল।

লিগে এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন রইল টানা আটবারের চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে ক্লাব বিশ্বকাপ জয়ের পর সোমবার লিগে ঘরের মাঠে আর্মিনিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা।

আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠা ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ফ্র্যাঙ্কফুর্ট। সতীর্থের পাস পেয়ে ডি বক্স থেকে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন জাপানি মিডফিল্ডার কামাদা।

ম্যাচে ফেরার বদলে ৩১তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বায়ার্ন। কামাদার পাসে বক্সের বাঁ প্রান্ত থেকে উচু শটে বল জালে জড়ান ফরোয়ার্ড ইউনেস।

বিরতির আগে জশুয়া কিমিচের শট ফিরিয়ে দেওয়ার পরপরই কিংসলে কোমানকেও রুখে দেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কেভিন ট্রাপ। এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের ডান পায়ের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়ানো সফরকারীরা দ্রুতই পেয়ে যায় জালের দেখা। ৫৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দারুণভাবে এগিয়ে লেভানদোভস্কিকে আড়াআড়ি পাস দেন লেরয় সানে। কাছ থেকে সহজেই ব্যবধান কমান পোলিশ স্ট্রাইকার। আসরে ২১ ম্যাচে তার গোল হলো ২৬টি।

বলের দখল রেখে আক্রমণে ওঠার চেষ্টা করা সফরকারীরা মরিয়া চেষ্টা চালিয়েও আর জালের দেখা পায়নি। যোগ করা সময়ে দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক মানুয়েল নয়ারও।

আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া বায়ার্ন ২২ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে চারে ফ্র্যাঙ্কফুর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ