1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আজ থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইলে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

আজ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য বরাদ্দ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ই-পেমেন্টের এ কার্যক্রম উদ্বোধন করবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মূল অনুষ্ঠান হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধনের পর ২ লাখেরও বেশি ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১ লাখ ৬৮ হাজার বীর মুক্তিযোদ্ধা গত জানুয়ারি মাসের ভাতা মোবাইলের মাধ্যমে পাবেন। অন্যরা প্রচলিত পদ্ধতিতে ভাতা পেলেও তাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্যাদিও এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) আওতায় মন্ত্রণালয়ের ডাটাবেজে অন্তর্ভুক্তির কার্যক্রম চলছে। শিগগিরই গেজেটভুক্ত সব বীর মুক্তিযোদ্ধার ভাতাই মোবাইলের মাধ্যমে প্রদান করা হবে।

উল্লেখ্য, মোট ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৫ হাজার ২০৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৯২ হাজার ৫৩২ জন মাসিক ভাতা ১২ হাজার টাকা করে পেয়ে থাকেন। এ ছাড়া শহীদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত ১২ হাজার ৬৭৪ জন বীর মুক্তিযোদ্ধা শ্রেণিভেদে ১৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। ভাতার পাশাপাশি তারা পাঁচটি উৎসব ভাতা এবং চিকিৎসাসহ সন্তানদের জন্য নির্ধারিত অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ