1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্বর্ণ কেনাকাটায় যোগ হবে ভ্যাট ও মজুরি: বাজুস

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ Time View

দেশে স্বর্ণ কেনাকাটায় এবার মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির অভ্যন্তরীণ এক সভায় কণ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। সোমবার (০৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস।

এতে বলা হয়, বাজুস সভাপতির নেতৃত্বে অতিরিক্ত সাধারণ সভায় স্বর্ণের মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত কণ্ঠ ভোটে পাস করা হয়। পরে স্বচ্ছতার জন্য বিষয়টি বর্তমান আইন অনুযায়ী পরামর্শ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে করোনাকালে পরিবর্তিত স্বর্ণেরমূল্যে ক্রেতা বা গ্রাহকের মাঝে কি প্রভাব পড়ে বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং কি ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবস্থা মূল্যায়ন করে ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পাওয়ার পরই বাজুসের কার্যনির্বাহী কমিটি সভার আয়োজন করবে।

তবে গত ১৩ জানুয়ারি নোটিশ অনুযায়ী স্বর্ণের মূল্য নির্ধারণ করে ব্যবসায়িদের বিক্রি করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ