1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

নতুন জায়গায় ইনজুরি সাকিবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

সাকিব আল হাসানের ইনজুরির ব্যাপারে জানা গেল নতুন তথ্য। চলতি চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন তিনি পুরোনো কুঁচকির চোটে ভোগেননি। বরং নতুন করে বাম ঊরুতে ব্যথা পেয়েছেন। যে কারণ আজ (শুক্রবার) ম্যাচের তৃতীয় দিন মাঠে নামতে পারেননি সাকিব।

শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। তবে সাকিব আজ আর মাঠে নামতে পারবেন কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। তাকে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিসিবি বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রথম টেস্টের আগে পুরনো কুঁচকির ইনজুরি সেরে প্রথম ইনিংসে ভালোভাবে ব্যাটিং করতে পেরেছেন সাকিব। একই সঙ্গে ৬ ওভার বোলিংও করেছেন। কিন্তু দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে বাম ঊরুর ভিন্ন জায়গায় ব্যথা পেয়েছেন তিনি।’

বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আজ (শুক্রবার) সকালে এমআরআই স্ক্যানের মাধ্যমে এ ইনজুরির কথা নিশ্চিত করা হয়েছে। বিসিবির মেডিকেল টিম প্রথম টেস্ট চলাকালীন সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে এবং তার উন্নতির বিষয়ে পর্যালোচনা করা যাবে।’

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৭তম ওভার শেষে মাঠ ছেড়ে চলে যান সাকিব। সেদিন নিজের তৃতীয় ওভার করার সময়ই অস্বস্তি অনুভব করেন কুঁচকিতে। সেই ওভার শেষ করেও মাঠ ছাড়েননি। দ্বিতীয় স্পেলে আরও তিন ওভার বোলিং করে ড্রেসিংরুমে চলে যান তিনি। শেষের ১২ ওভার আর মাঠে দেখা যায়নি তাকে।

গত ২৫ জানুয়ারি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। এর পর আর ফিল্ডিং করেননি তিনি। অভিজ্ঞ এ ক্রিকেটারকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। স্ক্যান রিপোর্ট ভালো আসায় তাকে অনুশীলনের অনুমতি দেওয়া হয় এবং খেলতে পারেন চলতি টেস্টে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ