1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে ১৪৬৬ রোহিঙ্গা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

বোট ক্লাব থেকে চারটি জাহাজে ভাসানচরে নতুন আবাসস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করেন তারা।

এদের মধ্যে গতকালের দুইজন রয়েছেন, যারা অসুস্থ থাকায় যেতে পারেননি।

বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। গতকাল ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান।

এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

মিয়ানমার থেকে বিতাড়িত এই রোহিঙ্গাদের আবার দেশে পাঠানোর জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরেই। তারপরও তাদের মিয়ানমার ফেরত পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিকভাবেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বারবার কথা হলেও দেশটির তরফ থেকে তাদের ফেরত নেওয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ