1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

শঙ্কা কেটে গেছে, টেস্টে পাওয়া যাবে সাকিবকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

টেস্ট খেলা দিয়ে শঙ্কা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। শঙ্কা কেটে গেছে, মাঠে ফিরতে আর বাধা নেই। চোট গুরুতর না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকেই পাওয়া যাবে সাকিবকে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জনান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাওয়া যাবে সাকিবকে। স্ক্যানে জানা গেছে, তার কুঁচকির চোট গুরতর নয়।

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়েন সাকিব। পঞ্চম ওভারের পঞ্চম বল করতে এসে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। তার আগে ব্যথায় মুখ বিকৃত হয়ে যায় তার। যার কারণে টেস্ট সিরিজে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠেছেন ৩৩ বছর বয়সী তারকা।

বিসিবি’র চিকিৎক মঞ্জুর হোসেন জানান, ‘তার (সাকিব) স্ক্যান রিপোর্ট খুব ভাল এবং ভয়ের কোনো কারণ নেই। সন্ধ্যায় আমাদের ফিজিও জুলিয়ান তাকে দেখেছে এবং তার উন্নতি হয়েছে। আমরা আশাবাদী যে, সে শিগগিরই অনুশীলনে ফিরবে। ’

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ক্যাবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ব্যাট হাতে ৫৬.৫ গড়ে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ