1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ঢামেকে প্রথম টিকা নিলেন অধ্যাপক ডা. ফাত্তাহ রুমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এখানে প্রথম টিকা নেন হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন আন্ডারগ্রাউন্ডে তৈরি করা বুথে এ টিকাদান কর্মসূচি শুরু হয়।

অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমির পরেই মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফসহ কয়েকজন চিকিৎসক টিকা নেন।

এ সময় নার্স মাজহারুল ইসলাম বলেন, নিজের ইচ্ছায় করোনা টিকা নেওয়ার জন্য এসেছি। আমিসহ এখানে ১৫ নার্সের নাম দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, চারটি বুথে রয়েছে। প্রতিটি বুথেই টিকা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ