1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথমবার দর্শকহীন গ্যালারিতে খেলতে নামবে টিম টাইগার্স।
ওয়ানডে সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত হোম অব ক্রিকেট। বিসিবির চ্যালেঞ্জ সফলভাবে সিরিজ শেষ করা। বায়ো বাবলে সর্বোচ্চ সতর্ক ক্রিকেট বোর্ড।

গুনে গুনে পাক্কা ৩১৩ দিন। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর আর এতোটা সময় ক্রিকেটের বাইরে থাকেনি বাংলাদেশ। প্রস্তুত হোম অব ক্রিকেট। প্রত্যাবর্তনের অপেক্ষায় টিম টাইগার্স।

মাঠ, কন্ডিশন সবকিছুই চেনা। শক্তিমত্তা আর অভিজ্ঞতায় যোজন যোজন দূরে প্রতিপক্ষ। তবুও সতর্কতায় স্বাগতিক শিবির। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ম্যাচ, তাইতো উইকেটও নতুন করে দেখা নেয়া কোচ আর কাপ্তানের।

টাইগার একাদশ কেমন হবে! সেটার আভাস আগেই দিয়ে রেখেছেন হেডকোচ। নেট অনুশীলনে ইবাদতের বল স্কুপ করতে কাধে ব্যথা পেয়েছেন সৌম্য সরকার। তবে চোট গুরুতর নয়, ভালো আছেন সৌম্য। হাতের চোটে খেলা হচ্ছে না তাসকিনের। কন্ডিশন বিবেচনায় একাদশে থাকবেন তিন পেসার। তাই বলাই যায় অভিষেক হতে যাচ্ছে শরিফুল বা হাসান মাহমুদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ