1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৮৪ Time View

রাজধানীর কামরাঙ্গীরচর ছাতা মসজিদসংলগ্ন বরিশাইল্লা গলি এলাকায় ছুরিকাঘাতে সিফাত ভূঁইয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই এলাকায় একটি বোর্ড কার্টুন কারখানায় কাজ করত সিফাত।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনাটি শুনেছি। কী কারণে সিফাত ছুরিকাঘাতের শিকার হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। আসামিকে ধরার জন্য কাজ করছে পুলিশ।

সিফাতের কর্মস্থলের মালিক ফজলুল হক জানান, বরিশাইল্লা গলির একটি দোকানে চটপটি খাওয়ার সময় শুভ নামের এক কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয় সিফাতের। এক পর্যায়ে শুভসহ দুই থেকে তিন জন মিলে সিফাতকে ছুরিকাঘাত করে‌। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক ইমারজেন্সির মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ