1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৭১ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

আজ রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সংবাদ পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বরং বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ