1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সংসদের শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ Time View

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এর আগে গত ১৯ নভেম্বর দশম অধিবেশন শেষ হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন। এ সংক্রান্ত আদেশ সংসদ সচিবালয়ে পৌঁছেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশন শুরুর আগে বিকেলে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত কয়েকটি অধিবেশন বৈঠকটি হয়নি। শীতকালে শুরু হওয়ায় অধিবেশনটিকে শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে।

বরাবরের মতো এবারও ইংরেজি নববর্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যগণ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হওয়ায় অধিবেশনটি সাধারণত দীর্ঘ হয়। করোনা পরিস্থিতির কারণে এবার অধিবেশন বিরতি দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ