1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ Time View

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশকের সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব এলিট এ দলে জায়গা পেয়েছেন।

তিনজন ভারতীয়, দুইজন করে দক্ষিণ আফ্রিকান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছে দশকের সেরা ওয়ানডে দলে। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন দশকের সেরা দল।

আজ রোববার দুপুরে আইসিসি দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করে।

ক্রিকেটের রথি-মহারথিদের ভিড়ে বাংলাদেশের কেউ থাকবেন- এটা এখন আর বিস্ময়কর নয়। অন্তত গত এক দশকে সাকিব-তামিমরা সেটা প্রমাণ করে দিয়েছেন। এবার সেই স্বীকৃতি মিললো আইসিসির পক্ষ থেকেও। সাকিব আল হাসানকে সেরা একাদশে জায়গা দিয়ে।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ
রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ