1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অভিনয় ছাড়ার কারণ জানালেন সিদ্দিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৭ Time View

অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের সুন্নতে খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিদ্দিক।

সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। এ ব্যাপারে তিনি তার মনে কথা জানান একটি অনলাইন।

জানতে চাওয়া হয়, সাবেক স্ত্রী মডেল মারিয়া মিমের অভিযোগ প্রসঙ্গে। ছেলে আরশ রহমানের খতনা করার বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কি আগে কথা বলেছেন?

সিদ্দিক বলেন, ‘ছেলে বড় হয়ে যাচ্ছে। এটা আমরা দু’জনেই দেখছি। খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। বিষয়টি নিয়ে এর আগেও ওর সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু সে বিষয়টি গুরুত্বই দেয়নি। উনি আছে উনাকে নিয়ে। তাই বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ছেলে খতনা করার পর যেসব আনুষ্ঠানিকতা থাকে তাও আমি করবো। ১৮ তারিখ আমার গ্রামের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর ঢাকায় একটি অনুষ্ঠান করবো।’

শুনলাম, অভিনয় ছেড়ে দিচ্ছেন? উত্তরে তিনি বলেন, ‘অভিনয় ছেড়ে দেবো, তবে এখন না। শুরুর দিকে অভিনয়কে পেশা হিসেবে নিয়েছিলাম। তবে একটা সময় মনে হয়েছে নিজেকে অন্য পেশাতেও যুক্ত করা উচিত। এখন সেখানে প্রচুর সময় দিতে হচ্ছে। এ কারণে এখন কিন্তু অভিনয়টাও অনেক কমিয়ে দিয়েছি। আগে ৩০ দিনেই নাটকের কাজে ব্যস্ত থাকতাম। এখন কিন্তু তেমনটা হয় না। এখন কাজের সংখ্যা হাতেগোনা। অভিনয় ছাড়ার পেছনে আরও একটা বড় কারণ হলো, আমার বাবা একজন হাজী ছিলেন। বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন, যদি সম্ভব হয় মিডিয়া ছেড়ে দিতে। বাবাকে কথাও দিয়েছিলাম, মিডিয়া ছেড়ে দেব। তাই নিজেকে আস্তে আস্তে মিডিয়া থেকে গুটিয়ে নিচ্ছি।’

নতুন করে সংসার সাজানোর কথা ভাবছেন কিনা জানতে চাইলে সিদ্দিক বলেন, ‘জীবনে যা ঘটে গেছে, তা আকড়ে ধরে সারাজীবন পার করা ঠিক না। সামনে এগুতে হবে। নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা করছি। পরিবার থেকেও এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সংসারী মেয়ে দেখে সংসার সাজাবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ