1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

পদ্মাসেতুতে বিনিয়োগ করতে চায় বিআইএ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১২
  • ১৭৭ Time View

পদ্মাসেতু নির্মাণে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। বাংলাদেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলো তাদের লাইফ ফান্ড থেকে পদ্মাসেতুতে এ বিনিয়োগ করতে চায়। এটি প্রায় ১১ হাজার কোটি টাকার উল্লেখযোগ্য অংশ হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন এ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, বীমা কোম্পানিগুলোর কাছে ১৬ হাজার ২৯৯ কোটি টাকা লাইফ ফান্ড রয়েছে। এর ৫ হাজার কোটি টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বাকি ১১ হাজার কোটি টাকা থেকে একটি উল্লেখযোগ্য অংশ আমরা পদ্মাসেতুতে বিনিয়োগ করতে চাই।

শেখ কবীর আরও বলেন, বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন চুক্তি বাতিল করেছে এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের উন্নয়নের জন্য পদ্মাসেতু নির্মাণের কোনো বিকল্প নেই। তাই আমরা অর্থায়ন করতে চাই। এরআগেও আমরা অর্থমন্ত্রীকে লিখিতভাবে পদ্মাসেতুতে অর্থায়নের কথা জানিয়েছিলাম। কিন্তু সরকারের কাছে সাড়া পাইনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ কবীর বলেন, জীবন বীমা কোম্পানিগুলোর পদ্মাসেতুতে অর্থায়ন করতে কোনো আইনি বাধা নেই। কোনো ঝুঁকিতেও পড়তে হবে না। আমরা সব দিক বিচার-বিশ্লেষণ এবং সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ