1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

চকবাজারের নোয়াখালী ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫২ Time View

রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

হঠাৎ করেই রাত সাড়ে তিনটার পরে বিকট বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। এসময় তারা দেখতে পান উর্দু রোডের ট্রান্সমিটার এবং নোয়াখালী ভবনটিতে আগুন জ্বলছে। পরে এ আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান নোয়াখালী ভবনসহ আশপাশে প্রায় ৫০টির মধ্যে প্লাস্টিকের কারখানা ছিল। প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ফলে আগুনের কুন্ডলী এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

এর আগেও একাধিকবার আগুন লাগার কারণে নোয়াখালী ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। নোয়াখালী ভবনসহ টিনশেড গুলোর প্রায় বেশির ভাগই অবৈধ কারখানা ছিল বলে জানান স্থানীয়রা।

আগুন নিভাতে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করে। পানির স্বল্পতা এবং সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানায় ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ