1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

এবার জজ আদালতেও জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৫ Time View

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে ফরিদপুরের জজ কোর্ট থেকে জামিন পেলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকার মুচলেকা নিয়ে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালত তাকে জামিন দেন।

নিক্সনের আইনজীবী শামসুল হক ভোলা মাস্টার জানান, রাষ্ট্রপক্ষ এ জামিনের আবেদনের বিরোধিতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে সাংসদ নিক্সকে নিয়মিত জামিন দেন।

জামিনের পর সাংসদ সদস্য নিক্সন বলেন, ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তার এ বিরুদ্ধে করা মামলার গুরুত্ব হারিয়েছে কিনা সে বিবেচনা আদালত করবেন।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেরা পরিষদের চেযারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আচরণ বিধি ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় এ মামলা করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা জেলার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

এ মামলায় গত ২০ অক্টোবর আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তবর্তীকালীন জামিন পান এমপি নিক্সন। এর পর নিম্ন আদালতে এ জামিন হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ