1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ভাসমান হাসপাতাল হচ্ছে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৮৯ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৯ হাজার ১১০ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ১ কেজি ১২৫ গ্রাম গাঁজা ও ৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৩টি মামলা করা হয়েছে।

এর মধ্যে তেজগাঁও এলাকায় ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেফতাকৃতরা হলো- মো. সৈয়দ হোসেন ওরফে সাহেদ আলী ওরফে সৈয়দ আলী (৪২) ও কামরুল ইসলাম বাবু ওরফে বাবু (২৭)। গ্রেফতারের সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, বুধবার লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৈয়দ হোসেনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ