1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সেভিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা চেলসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ Time View

শুরুর একাদশে ফিরে জ্বলে উঠলেন অলিভিয়ে জিরুদ। করলেন দারুণ এক হ্যাটট্রিক। ফরাসি ফরোয়ার্ডের নৈপুণ্যে সেভিয়াকে তাদের মাঠেই উড়িয়ে গ্রুপ সেরা হলো চেলসি। সেভিয়ায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইংলিশ দলটি। আগের রাউন্ডে দুই দলই টুর্নামেন্টের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছিল।

প্রিমিয়ার লিগে গত রবিবার টটেনহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচের দলে নয়টি পরিবর্তন এনে খেলতে নামা চেলসি ৮ম মিনিটেই এগিয়ে যায়। কাই হার্ভাটজের পাস ডি-বক্সে পেয়ে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন জিরুদ। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে রেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। ২৪তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পেয়েছিল সেভিয়া। তবে ইভান রাকিতিচের বাড়ানো বলে শট লক্ষ্যে রাখতে পারেননি হেসুস নাভাস। ২৮তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি সেভিয়া গোলরক্ষক। একটু পর কর্নারে আন্টোনিও রুডিগারের হেড গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার।

আক্রমণের ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসুমে মাত্র দ্বিতীয়বার শুরুর একাদশে নামা জিরুদ। মাতেও কোভাচিচের বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা একজনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন জিরুদ। ডান দিক থেকে এনগোলো কঁতের ক্রসে হেডে বল জালে পাঠান তিনি। আর ৮৩তম মিনিটে সফল স্পট-কিকে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। প্রতিপক্ষের ডি-বক্সে তিনি নিজে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে চেলসির হলো ১৩ পয়েন্ট। তিন জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১০। আরেক ম্যাচে রেনকে ১-০ গোলে হারানো ক্রাসনোদার ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। রেনের ১ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ