1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ সরকারের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণটি অনলাইন মোবাইল অ্যাপস ‘অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং (Adolescent Nutrition Training)’ -এর মাধ্যমে দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য তৈরি করা প্রশিক্ষণ অ্যাপস ‘Adolescent Nutrition Training’ এবং ‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম গাইডলাইন’ গত ৮ আগস্ট শিক্ষামন্ত্রী উদ্বোধন করেছেন। এই প্রশিক্ষণ মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম’ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাঠ প্রশাসনের সকল কর্মকর্তাসহ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।

প্রথম ধাপে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) প্রধান শিক্ষকসহ মনোনীত অন্য দুজন সহকারী শিক্ষক অ্যান্ড্রয়েড প্রশিক্ষণ অ্যাপস ‘Adolescent Nutrition Training’ ডাউনলোড করে ‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম’ সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে পাওয়া সনদের কপি আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ