1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

খুলনার বিপক্ষে বরিশালের লড়াকু পুঁজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৬ Time View

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে জেমকন খুলনাকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানের পুঁজি পেয়েছে তামিমবাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে পারভেজ হোসেনের ব্যাট থেকে। খুলনার হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ইনিংসের প্রথম বলেই শফিউল ইসলামকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। এরপর পাওয়ার প্লে’তে ৩৮ রান যোগ করেন অধিনায়ক তামিম এবং পারভেজ হোসেন।

পাওয়ার প্লে’র শেষ বলে ১৫ বলে ১৫ রান করা তামিমকে প্যাভিলিয়নের পথ দেখান শহিদুল ইসলাম। এরপর ২ রান করা আফিফ হোসেনকে বিদায় করেন লম্বা সময় পর মাঠে ফেরা সাকিব। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই তরুণ।

৩ ব্যাটসম্যান ফিরে গেলেও পারভেজ একাই রানের চাকা সচল রাখেন। ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান। তবে এর পর ইনিংস লম্বা করতে পারেননি এই তরুণ। হাসান মাহমুদের বলে শামিম পাটুয়ারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ইরফান এবং অঙ্কন মিলে দলকে ১০০’র ওপর নিয়ে গেলেও ১১ রানে শফিউলের বলে ফেরেন ইরফান। এরপর ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মাঝেই ছিলেন। ১৯তম ওভারে দারুণ বোলিং করে শহিদুল একাই তুলে নেন ৩ উইকেট। শেষ ওভারে হাসানের ওভারে দলকে দেড়শোর ওপর নিয়ে যান তাসকিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ