1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

গবেষণায় কাট-পেস্ট চলছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

গবেষণায় ভাষাগত দুর্বলতার সঙ্গে ইন্টারনেট এসে এখন গবেষণায় কাট-পেস্ট চলছে। এতে মৌলিক ও সৃজনশীলতা হারিয়ে যেতে বসেছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলার (২৪ নভেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, ‘কাট-পেস্ট’ করতে গিয়ে অনেক সময় দেখা যায় একবারে প্যারাগ্রাফ ধরে তুলে নিয়ে পেস্ট করে দিল। তাতে দেখা গেল প্রতিষ্ঠানের নামও হয়তো অন্য প্রতিষ্ঠানের নামের মধ্যে চলে এসেছে এবং সেটি অনেক জায়গাতে হয়। ইন্টারনেট আসার পর গবেষণা ক্ষেত্রে আমাদের একটি বড় রোগ হয়েছে আর সেটি হলো ‘কাট-পেস্ট’।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় শিখন পদ্ধতিতে পরিবর্তন আনা খুুব প্রয়োজন, যেটি আমরা আনার চেষ্টা চালাচ্ছি। শুধু ক্যারিকুলাম পরিবর্তন-পরিমার্জন নয়, অবকাঠোমো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহারে একযোগে কাজ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রমুখ বক্তব্যে রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ