1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ২৪১৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৪ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৬ হাজার ৪১৬ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪১৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৮৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন।

আজ সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২৪০টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৯৩০ জন (৭৬ দশমিক ৮৪ শতাংশ) ও নারী এক হাজার ৪৮৬ জন (২৩ দশমিক শূন্য ১৬ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন র‌য়ে‌ছেন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম চারজন, রাজশাহী দুইজন ও সি‌লেট বিভা‌গে একজন র‌য়ে‌ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ