1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

লেস্টার সিটিকে হারিয়ে লিভারপুলের রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৩ Time View

চোটে জজরিত দল নিয়েও লিভারপুল নিজেদের মেলে ধরল দারুণভাবে। প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধে আরেকটি গোল করে নিয়ন্ত্রণ নিল ম্যাচের। বিরতির পর জালের দেখা পেল আরও একবার। লেস্টার সিটিকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিজেদের টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল তারা। অ্যানফিল্ডে রবিবার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিরোপাধারীরা।

লিগে নিজেদের মাঠে এই নিয়ে টানা ৬৪ ম্যাচ অপরাজিত রইল লিভারপুল। ১৯৮১ সালের জানুয়ারিতে দলটির আগের রেকর্ড ৬৩ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমেছিল লেস্টারের বিপক্ষে হেরে।

করোনাভাইরাস ও ইনজুরির কারণে দলের নিয়মিত সদস্যদের মধ্যে অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মোহামেদ সালাহ ও জো গোমেজকে এ ম্যাচে পায়নি লিভারপুল। আগে থেকেই ছিলেন না ভার্জিল ফন ডাইক।

এর সঙ্গে আবার যোগ হয় লিস্টার গোলরক্ষক কাস্পার এস্মাইকেলের অতিমানবীয় পারফরম্যান্স। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই লিভারপুলের তিনটি জোরালো আক্রমণ রুখে দেন লিস্টার গোলরক্ষক।

তবে নিজ দলের খেলোয়াড়কে থামানোর সাধ্য ছিল না তার। কর্ণার থেকে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান লিস্টার খেলোয়াড় জনি ইভানস। একের পর এক আক্রমণেও গোল না পাওয়া লিভারপুলের জন্য এটি ছিল বড় উপহার।

পরে প্রথমার্ধ শেষের মিনিট চারেক আগে গোল করেন জোতা এবং দ্বিতীয়ার্ধের চার মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন ফিরমিনো। দুজনের গোলই ছিল হেড থেকে। রবার্টসনের ক্রসে মাথা ছোঁয়ান জোতা, ফিরমিনো হেড করেন মিলনারের কর্ণারে।

এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের খুব কাছে পৌঁছে গেছে লিভারপুল। বর্তমানে নয় ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে টটেনহ্যাম হটস্পার। এছাড়া সমান ১৮ পয়েন্ট নিয়ে চেলসি তিনে ও লেস্টার চারে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ