1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

প্রধানমন্ত্রীর চাচীর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মা রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মরহুম রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কমনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল-এর মা এবং বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়য়ের দাদি শেখ রাজিয়া নাসের গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে মারা যান।

পরেরদিন মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় যেখানে শায়িত আছেন স্বামীসহ জাতির পিতার পরিবারের ১৫ই আগস্ট-এর অন্য শহীদরা।

১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার পর তার চাচী রাজিয়া নাসের তাকে মাতৃস্নেহে আগলে রাখেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অভিভাবক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ