1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

জিরুদের জোড়া গোলে ফ্রান্সের জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫১ Time View

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফ্রান্স ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। জোড়া গোল করলেন অলিভিয়ে জিরুদ। জালের দেখা পেলেন বাঁজামাঁ পাভার্দ ও কিংসলে কোমান। সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল দিদিয়ে দেশমের দল।

প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ৪-২ গোলে জিতেছে আগেই আসরের ফাইনালস নিশ্চিত করা ফ্রান্স। আর এই হারে পরের আসরে ‘বি’ লিগে নেমে গেছে সুইডেন।

ঘরের মাঠে চতুর্থ মিনিটেই গোল খেয়ে বসে বিশ্বচ্যাম্পিয়নরা। সুইডেনের মিডফিল্ডার ভিক্তর ক্লসনের শট রাফায়েল ভারানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ১২ মিনিটে জিরুদের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এর তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান তিনি। অঁতোয়ান গ্রিজমান মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁ দিকে বাড়ান মার্কাস থুরামকে। তার পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চেলসির ফরোয়ার্ড জিরুদ।

৩৬তম মিনিটে পাভার্দের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে থুরামের শট ব্লক হওয়ার পর ডান দিকে পেয়ে যান পাভার্দ। বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আদ্রিওঁ রাবিওর জোরালো শট গোলরক্ষক লাফিয়ে উঠে ফেরালে ব্যবধান বাড়েনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে জিরুদের একটি হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৯তম মিনিটে হেডেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। একটু আগে বদলি নামা কিলিয়ান এমবাপের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী জিরুদ। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান কমান সুইডেনের রবিন কোয়াইসন। তবে যোগ করা সময়ে আবার ব্যবধান বাড়ান জিরুদের বদলি নামা কোমান।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ফ্রান্সের ১৬ পয়েন্ট। পর্তুগাল ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ক্রোয়েশিয়া ও সুইডেনের সমান ৩ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ