1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া সম্মানের : গাঙ্গুলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৭২ Time View

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শেষে বিশ্বকাপ নিয়ে কথা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

দুবাইতে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা হয় গাঙ্গুলীর। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি, সারা বিশ্বের ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য মুখিয়ে থাকে। আর ভারতের মত ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য সকল ক্রিকেটারই মুখিয়ে থাকে। তাই আগামী টি-টোয়েন্টি ভারইে হবে।’

করোনাভাইরাসের কারণে এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। যা অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দর্শকরা অপেক্ষা করে আছে জানিয়ে গাঙ্গুলী বলেন, ‘আমি নিজে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ বিশ্বকাপের জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করে। বিশ্বকাপ দেখার মত অনুভূতি আর হয় না। এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছে। নেকিবাচক পরিস্থিতির উপর কারও হাত ছিলো না। তবে সামনের বিশ্বকাপের জন্য সবাই অপেক্ষা করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ