1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত ভোট গণনা শুরু ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নারী এশিয়ান কাপে ‘নতুন ইতিহাস’ গড়ার লক্ষ্য জাপানের এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : তারেক রহমান নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে : তারেক রহমান নেত্রকোণায় সপরিবারে ভোট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

পাকিস্তানে দুই দিনের কোয়ারেন্টাইনে তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৯ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচিতে পৌঁছেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। করাচিতে পৌঁছে হোটেলে দু’দিনের কোয়ারেন্টাইনে আছেন তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেই একথা জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘হ্যালো, আমি তামিম ইকবাল। আজ সকালে করাচিতে পৌঁছেছি। আগামী দুই দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। আশা করছি, কোভিড টেস্টের ফল আশানরূপ হবে। ১৪ তারিখের ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হচ্ছে।’

অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তামিম।

করোনার কারনে গেল মার্চে পিএসএলের প্লে-অফ স্থগিত হয়ে যায়। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্লে-অফের খেলা।

তামিম ছাড়াও বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে পিএসএলে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ