1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৭ Time View

নিষেধাজ্ঞার খড়্গ কাটিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন সাকিব আল হাসান। ভারমুক্ত হয়ে দেশে ফিরেছেন রাজার মতোই। ফিরেই পেয়েছেন হারানো সিংহাসন। ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য দখলে নিয়েছেন বাংলার ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান।

আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেও স্বল্প দৈর্ঘ্যের ফরমেট টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে নেমেছেন সাকিব। আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৯৪।

নিষিদ্ধ হবার সময় সাকিবের রেটিং পয়েন্ট ছিলো ৩৫৫। নিষেধাজ্ঞার এক বছরে সাকিবের ৮৭ রেটিং পয়েন্ট কেটেছে আইসিসি। অথচ ওয়ানডেতে সাকিবের রেটিং পয়েন্ট ছিলো ৩৯৪। সেখানে পয়েন্ট কেটেছিলো মাত্র ২১। তবে টি-টোয়েন্টিতে সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা আহামরি পারফরম্যান্স না করলেও এই ফরমেটে যেন একটু বেশিই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

এর আগে আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় উঠেছেন তিনি। সাকিবের ফিরে আসাকে যা করেছে আরো রঙিন। আনন্দের মাত্রাকে করেছে দ্বিগুণ।

এছাড়া এক বছর পর মাঠে ফিরেই ফিটনেস পরীক্ষাতেও বাজিমাত করছেন সাকিব। ছাপিয়ে গেছেন সবাইকে। সর্বোচ্চ স্কোর গড়ে ফিটনেস পরীক্ষার বৈতরণী পার হয়েছেন এই বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

নিষেধাজ্ঞার কারণে এক বছর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সব রকম র‍্যাঙ্কিং থেকে সরিয়ে ফেলেছিলো সাকিবের নাম। নিষেধাজ্ঞা শেষে আবারো নিজের স্বরূপে ফিরেছেন সাকিব। এখন অপেক্ষা শুধু মাঠের নামার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ