1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডন থেকে নিউ ইয়র্কে ৪০০ কোটি ডলারের স্বর্ণ সরাতে সমঝোতার পথে ভেনেজুয়েলা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ সাশ্রয় হবে: প্রতিমন্ত্রী সাকি রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে অগ্নিঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব নিউ ইয়র্কে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার শুরু মেসি অসাধারণ খেলোয়াড়: কেইন এক দশকে ঢাকার মানচিত্র থেকে সবুজ কমেছে ৩১% মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

রায়হান হত্যা : এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৯৩ Time View

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আকবরকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আওলাদ হোসেন।

শুনানি শেষে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আকবরের পক্ষে কোন আইনজীবী শুনানিতে অংশ গ্রহণ করেননি।

আজ দুপুর দেড়টার দিকে পালিয়ে থাকা পুলিশের সাব-ইন্সপেক্টর (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে আদালতে নিয়ে আসে পিবিআই। এর আগে সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় তাকে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সিলেটে নিয়ে আসা হয়।

সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে এসআই আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা। পরে বিজিবি তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ