1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬৯ Time View

বাংলাদেশে অবস্থানের জন্য বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে র‌্যাবের একটি টহল দল টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখে। এই সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান। কিন্তু তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না।

পরে তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ