1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

১৫ কোটির বিনিময়ে শাহরুখের নায়িকা দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৬১ Time View

অবশেষে ২ বছরের বিরতি শেষ করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শিগগিরই সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শুটিং সেটে দেখা যাবে এই বলিউড সুপারস্টারকে। সিনেমাটিতে তার সঙ্গে আরও থাকছেন বলিউডের দুই তারকা দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

ভারতের একটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক পেতে যাচ্ছেন দীপিকা। তাকে ১৫ কোটি রুপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

সিনেমাটির একটি সুত্র জানিয়েছে, বর্তমান সময়ে আলিয়া ভাটের সঙ্গে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকাও। সিনেমাটির জন্য শুরু থেকেই নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথমেই ছিলেন দীপিকা। তাই তাকেই নেয়া হচ্ছে।

এ সিনেমার জন্য জন আব্রাহামও বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পেতে যাচ্ছেন। সব মিলিয়ে ধরা হচ্ছে সিনেমাটির নির্মাণ ব্যায় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমার শুটিং কাজ শুরু হচ্ছে চলতি মাসেই। সিনেমাটির জন্য প্রথম থেকেই পাওয়া যাবে শাহরুখকে। তবে শুরুতে থাকছেন না দীপিকা এবং জন আব্রাহাম।

সিনেমাটিতে এই তিনজনের বাইরেও চমক হিসেবে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শক মাতাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ