1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মঞ্চ নাটক নিয়ে টিভিতে মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৩ Time View

তারিক রায়হান (মোশাররফ করিম) একটি নাট্যদলের প্রধান। দেশের সবচেয়ে বড় নাট্য উৎসবে ‘হ্যামলেট’ নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে তিনি পড়ে যান বড় ধরনের ঝামেলায়। ঘটতে থাকে নানা রহস্যজনক ঘটনা।

এমন সময় আগমন ঘটে সুমনের (রওনক হাসান)। সুমনের আচরণে তারিক রায়হান যতটা বিস্ময়াভিভূত হয়; ঠিক ততটাই তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। এ কৌতূহল তাকে নিয়ে যায় মনস্তাত্ত্বিক এক দ্বান্দ্বিক জগতে। যে জগতে সুমনের উপস্থিতি তাকে নতুন করে ভাবায়।

শুরু হয় মাইন্ড গেম। ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। যে গল্পে রেয়েছে সাহিত্যরস, যে গল্প মানুষকে হাসায়, কাঁদায়, ভাবায় এবং কখনো কখনো হয়ে ওঠে কারো কারো জীবনের গল্প।

‘পরিবর্তন আসুক বাংলা নাটকেও’ স্লোগানকে সামনে রেখে এমন গল্পের ‘হ্যামলেটের ফিরে আসা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। প্রযোজনা করছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রওনক হাসান, শেখ মাহবুবুর রহমান, খায়রুল আলম টিপু, শিকদার মুকিত, রিগ্যান সোহাগ রত্নসহ অনেকে। নাটকটি ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ