1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

পৌনে ৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ দামি মোবাইলসহ ৫ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪২ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ যাত্রীকে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, জব্দ ওই মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। শনিবার সকালে দুবাই থকে এমিরেটস এয়ারে ঢাকায় আসে ৫ যাত্রী। সন্দেহভাজন গতিবিধি দেখে তাদের তল্লাশি করে বিমানবন্দর আর্মড পুলিশ। এসময় তাদের কাছে স্বর্ণ ও ৯২টি দামি ব্র্যান্ডের মোবাইল সেট পাওয়া যায়। এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে দাবি করেছে পুলিশের।

বিমানবন্দর এপিবিএন’র সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বলেন, ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মো. আমির হোসেন, মাহাবুব রহমান, আব্দুর রহমান সরকার, মো. জাকির হোসেন ও আব্দুর রহমান। গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণ বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ