1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

গ্রেফতার পুনম পাণ্ডে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৪৪ Time View

বিতর্কের আরেক নাম পুনম পাণ্ডে। কখনও খোলামেলা ভিডিও পোস্ট করে, তো কখনও মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে জেলে পাঠিয়ে খবরের শিরোনামে আসেন তিনি। তার বিচিত্র জীবনের নানা খুঁটিনাটি আপডেট মেলে ভার্চুয়াল দুনিয়ায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের গোয়ায় গিয়ে করা ফটোশুটের ভিডিও শেয়ার করেছিলেন পুনম। আর সেই ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলতেই বিপাকে পড়তে হলো তাকে।

অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে শেষমেশ আটক করা হল সোশ্যাল মিডিয়া সেনসেশন পুনম পাণ্ডেকে। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফে পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিলো। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাকে।

গোয়া ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাতের অভিযোগ, চাপোলি ড্যামে ‘পর্ন ভিডিও’ শুট করেছেন পুনম। ওই জায়গাটি জলসম্পদ দফতরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হলো সেই প্রশ্ন করেন ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি।

একইসঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ দফতরের মন্ত্রীর পদত্যাগও দাবি করেন দুর্গাদাস কামাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ