1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

দু-চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার চুক্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দু-চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার একটি চুক্তি হবে। যারা ভ্যাকসিন তৈরী করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। তবে আমাদের দেশে অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার কম। আমেরিকাতে সোয়া দুই লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। আমরা একটি মৃত্যুও চাই না। করোনার সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ