1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডন থেকে নিউ ইয়র্কে ৪০০ কোটি ডলারের স্বর্ণ সরাতে সমঝোতার পথে ভেনেজুয়েলা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ সাশ্রয় হবে: প্রতিমন্ত্রী সাকি রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে অগ্নিঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব নিউ ইয়র্কে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার শুরু মেসি অসাধারণ খেলোয়াড়: কেইন এক দশকে ঢাকার মানচিত্র থেকে সবুজ কমেছে ৩১% মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

রায়হান হত্যা : এএসআই আশেকে এলাহী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৯৮ Time View

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

বৃহস্পতিবার ভোরে সিলেট পুলিশ লাইন্স থেকে এই এএসআইকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হলো।

গ্রেফতার এএসআই আশেক এলাহী বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, আশেক এলাহীকে আদালতে তুলে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।

এদিকে গ্রেফতার অপর আসামি কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে বুধবার কারাগারে পাঠানো হয়।

অপর পুলিশ কনস্টেবল হারুন উর রশিদকে গত শনিবার গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।

তবে মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া এখনো পলাতক।

রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, হাসান উদ্দিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।

গত ১০ অক্টোবর রাতে রায়হান আহমেদ নামের এক যুবককে আটক করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই রাতে ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় গত ১১ অক্টোবর রাতে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ