1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিবাহবার্ষিকীর কথা ভুলে গেলেন আফ্রিদি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

দেখতে দেখতে সংসারজীবনের ২০ বছরে পা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদি ও নাদিয়া শহীদের ২০তম বিবাহবার্ষিকী ছিল গতকাল বুধবার। কিন্তু এই বিশেষ দিনটির কথাই ভুলে গিয়েছিলেন পাকিস্তানি তারকা! অবশ্য এমন ভুলের জন্য তাঁকে ক্ষমা করে দিয়েছেন স্ত্রী নাদিয়া। উল্টো ফুল কেক নিয়ে আফ্রিদিকে চমকে দিয়েছেন।

নিজেদের বিশেষ দিনের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আফ্রিদি। ছবির ক্যাপশনে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

একটি ছবিতে দেখা যাচ্ছে, আফ্রিদিকে ফুল দিচ্ছেন তাঁর স্ত্রী নাদিয়া। আরেকটিতে দুজনে মিলে কেক কেটে ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন।

ছবির ক্যাপশনে আফ্রিদি লিখেছেন, ‘আজ সুখী দাম্পত্য জীবনের ২০ বছরে পা রাখলাম। এমন একজন যতœশীল, বুঝদার এবং আমাদের সন্তানদের জন্য অপূর্ব একজন মা পেয়েছি, আলহামদুলিল্লাহ।’

এরপর বিবাহবার্ষিকীর কথা ভুলে যাওয়ার কথা লেখেন পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার, ‘আজ আমি বিবাহবার্ষিকীর কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে। তার সুন্দর গুণগুলোর মধ্যে এটিও একটা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ