1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

সাঞ্জু বাবার ক্যান্সার জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬০ Time View

বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হন। এ সময় মনোবল ও ব্যক্তিত্ব একটুও দুর্বল হয়নি তার। বরং নিজেই বলেন, ‘শিগগিরই ক্যানসারকে হারিয়ে ফিরব।’ অবশেষে ভক্তদের সুখবর জানালেন তিনি। বুধবার এক টুইট বার্তায় এই যুদ্ধে জয়ী হওয়ার কথা জানিয়েছেন সঞ্জয় দত্ত নিজেই।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার যমজ সন্তান ইকরা ও শাহরানের ১০ বছরের জন্মদিনে টুইট করে সঞ্জয় দত্ত জানান, তিনি স্টেজ ফোর ক্যানসারের যুদ্ধে জয়ী হয়েছেন। এছাড়াও অনুরাগী ও শুভাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে তার পাশে থাকা এবং প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

টুইট বার্তায় সঞ্জয় লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত- এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি- আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার জন্য সবাইকে ধন্যবাদ’।

পরিবার, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি লেখেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব- কোকিলাবেন হাসপাতালের ড. সেওয়ান্তি এবং তার চিকিৎসক, নার্স ও গোটা মেডিকেল টিমকে। যারা গত কয়েক সপ্তাহ ধরে আমার খেয়াল রেখেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য’।

সঞ্জয়ের শেষ ছবি ছিল সড়ক-২। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এই ছবিটি। আপতত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এ তারকা। আগামী মাসেই শুরু হবে ছবিটির শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ