1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ

করোনায় বাংলাদেশে ৩৪৮ পোশাক কারখানা বন্ধ হয়েছে: আইএলও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

করোনার কারণে আর্থিক ক্ষতিতে পড়া বাংলাদেশের ৩৪৮টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।

আর ৪৩ শতাংশ কারখানা অর্ধেক সক্ষমতা নিয়ে উৎপাদনে টিকে আছে। আর মাত্র ৩ দশমিক ৯ শতাংশ কারখানা সব শ্রমিক এখনও ধরে রাখতে পেরেছে। বুধবার (২১ অক্টোবর) জেনেভায় আইএলও সদর থেকে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আইএলও জানায়, রপ্তানি আদেশ বাতিল, দেরিতে মূল্য পরিশোধ, সময়মত কাঁচামাল সংগ্রহ করতে না পারায় পোশাক কারখানা বন্ধ হয়েছে। বাংলাদেশ ছাড়াও এশিয়া অঞ্চলের তৈরি পোশাক উৎপাদনকারী ১০টি দেশকে এই জরিপের আওতায় আনা হয়। তালিকায় রয়েছে: চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।

বাংলাদেশ সম্পর্কে বলা হয়, ৬০ শতাংশ কারখানায় তিন সপ্তাহের মত উৎপাদন বন্ধ ছিলো। ৪০ শতাংশ কারখানায় ২৬ থেকে ৩৫ কর্মদিবস উৎপাদন বন্ধ ছিলো। প্রতিবেদনটিতে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়ার তুলনা করে বলা হয়, করোনা প্রাদুর্ভাবে ইন্দোনেশিয়ায় একদিনের জন্যও কারখানা বন্ধ করা হয়নি, যদিও করোনার শুরুতে বাংলাদেশে কারখানায় উৎপাদন বন্ধ ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ