1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সবুজ সংকেত পেলেন সুনীল নারাইন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ দূর হলো সুনীল নারাইনের। সবুজ সংকেত পেলেন এ ক্যারিবিয়ান স্পিনার। সে সঙ্গে স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স দর্শকদের মাঝে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশের পর দুই ম্যাচের জন্য সতর্কতা হিসেবে তাকে একাদশে রাখেনি কলকাতা।

বোলিং অ্যাকশন বিচারের জন্য আইপিএলের বিশেষ কমিটির কাছে তার বোলিং অ্যাকশন খতিয়ে দেখতে অনুরোধ করেছিল কলকাতা। কমিটি তার বোলিংয়ের ফুটেজ পর্যালোচনা করে সবুজ সংকেত দিয়েছে। অনুমোদিত সীমার মধ্যেই তার কনুই বেঁকে যায় বোলিংয়ের সময়, তাই তালিকা থেকে নাম সরিয়ে দেয়া হয়েছে নারাইনের।

আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে কলকাতার হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন মাঠের দুই আম্পায়ার। তাদের প্রতিবেদনের ভিত্তিতে তাকে ‘ওয়ার্নিং লিস্টে’ রেখেছিল আইপিএলের গভর্নিং কমিটি। তবে শেষ পর্যন্ত তার বোলিং পর্যালোচনা করে কোনো খুঁত খুঁজে পায়নি কমিটি।

নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রশ্ন উঠেছে এমনটা নয়, এর আগেও ২০১৪ এবং ২০১৫ সালে এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। বোলিং অ্যাকশন জটিলতার কারণে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপও খেলতে পারেননি তিনি। এরপর ২০১৫ আইপিএল এবং ২০১৮ পিএসএলের সময়ও তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন আম্পায়াররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ